বিনোদন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
গ্ল্যামার জগতের ঝকঝকে আলো আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের আড়ালে এমন অনেক গল্প থাকে, যা মাঝেমধ্যেই ‘স্ক্যান্ডাল’ হয়ে সামনে আসে। আজ আমরা নজর দেব এমন তিন বলি-সুন্দরীর দিকে, যাঁদের অবৈধ প্রেম বা পরকীয়া একসময় টিনসেল টাউনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল।
১. রণবীর-দীপিকা-ক্যাটরিনা:-
সেই বিখ্যাত ‘প্রতারণা’
বলিউডের সবথেকে চর্চিত ত্রিকোণ প্রেম। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই রণবীর কাপুর জড়িয়ে পড়েন ক্যাটরিনা কাইফের সঙ্গে। দীপিকা পরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি রণবীরকে হাতেনাতে ধরেছিলেন। সেই সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন অভিনেত্রী। দীপিকার কাছে সেই সম্পর্কটা অনেকটা ‘মানসিক রোগের’ মতো হয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে বেরোতে তাঁর দীর্ঘ সময় লেগেছে।
২. রেখা ও অমিতাভ:-
আজও অমীমাংসিত রহস্য
পরকীয়া বা অবৈধ সম্পর্কের কথা উঠলে এই জুটির নাম আসবে না, তা হতেই পারে না। জয়া ভাদুড়ীর সঙ্গে বিয়ের পরেও রেখার প্রেমে মজেছিলেন বিগ বি। শোনা যায়, ‘সিলসিলা’ ছবির শুটিং সেটে তাঁদের রসায়ন দেখে রেগে আগুন হয়ে যেতেন জয়া। যদিও অমিতাভ কখনও এই নিয়ে মুখ খোলেননি, কিন্তু রেখার সিঁথির সিঁদুর আজও অনেক অনুচ্চারিত প্রশ্নের জন্ম দেয়। এই সম্পর্কটা যেন বলিউডের এক চিরস্থায়ী ‘অবসেশন’।
৩. কঙ্গনা ও হৃতিক:-
ইমেল থেকে আদালত
সবথেকে ‘টক্সিক’ বা বিষাক্ত সম্পর্কের উদাহরণ হলো কঙ্গনা রানাওয়াত ও হৃতিক রোশনের বিতর্ক। কঙ্গনার দাবি ছিল, হৃতিক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিলেন। শুরু হয়েছিল ইমেল যুদ্ধ, যা গড়ায় আদালত পর্যন্ত। হৃতিক পুরোপুরি অস্বীকার করলেও কঙ্গনার একের পর এক বিস্ফোরক দাবি এই সম্পর্ককে এক ‘মানসিক যুদ্ধে’র রূপ দিয়েছিল। পেজ ৩-এর পাতায় এই খবর মাসের পর মাস শীর্ষস্থানে ছিল।
৪. সুস্মিতা সেন ও বিক্রম ভাট:-
মহেশ ভাটের এক সময়ের সহকারী বিক্রম ভাটের সঙ্গে সুস্মিতার প্রেম ছিল চরম বিতর্কের। বিক্রম তখন বিবাহিত। সুস্মিতার প্রেমে পড়ে তিনি স্ত্রী-সন্তানকে ছেড়ে দেন। বিক্রম পরে স্বীকার করেছিলেন যে, এই অবৈধ সম্পর্কের অনুশোচনায় তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। সম্পর্কটা যখন ভেঙে যায়, তখন দুজনেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন।
পেজ ৩ গসিপ:-
এখন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে এক উঠতি স্টার কিড এবং এক বিবাহিত প্রযোজককে নিয়ে। নাম না বললেও পার্টি মহলে কিন্তু ফিসফাস শুরু হয়ে গেছে!
