একদম ঠিক পড়েছেন,আজগের জানি দুশমন,
(ইজরায়েল ও ইরান)এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল!
বন্ধু থেকে শত্রু:
ইজরায়েল ও ইরানের ইতিহাসের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আজকের জানি দুশমন ইজরায়েল ও ইরান এক সময় ছিল ঘনিষ্ঠ বন্ধু। ১৯৪৮ সালে মুসলিম বিশ্বে যখন ইজরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল,ইরান ছিল দ্বিতীয় মুসলিম প্রধান দেশ যারা ইজরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।
কিন্তু ১৯৭৯ সালের ‘ইসলামিক বিপ্লব’ সব হিসাব পাল্টে দেয়।পশ্চিমী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আয়াতুল্লাহ খোমেইনির নেতৃত্বে ইরান প্যালেস্তাইনের সমর্থনে দাঁড়ায়,আর সেখান থেকেই সূত্রপাত হয় কয়েক দশকের শত্রুতা!যা আজ এক নির্ণায়ক মুহূর্তে দাঁড়িয়ে!

